আশ্রয়ন প্রকল্পের মাধ‌্যমে প্রত‌্যেক গৃহহীনকে ঘর দেয়া হবে -ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশ্রয়ন প্রকল্পের মাধ‌্যমে প্রত‌্যেক গৃহহীনকে ঘর দেয়া হবে -ডেপুটি স্পীকার
বুধবার, ১২ জুলাই ২০২৩



আশ্রয়ন প্রকল্পের মাধ‌্যমে প্রত‌্যেক গৃহহীনকে ঘর দেয়া হবে -ডেপুটি স্পীকার

পাবনা, ১২ জুলাই ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও গৃহহীন-ভূমিহীনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ‌্যে নিরলস কাজ করে যাচ্ছেন। আশ্রয়ন প্রকল্পের মাধ‌্যমে গৃহহীন-ভূমিহীন ব‌্যক্তিদের মাঝে জমিসহ সুন্দর ঘর প্রদান করছেন। আশ্রয়ন প্রকল্প-২ এর কাজ শেষ হলে বেড়া উপজেলায় কেউ ভূমিহীন থাকবেনা।

আজ (বুধবার) পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনে বেড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার নিমিত্ত যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে লক্ষ‌্যে সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে। কোন শিশুকে ঝুকিপূর্ণ কোন কাজে নিয়োজিত করা যাবে না। সরকার শিক্ষা ব‌্যায় নির্বাহের লক্ষ‌্যে উপবৃত্তি দিচ্ছে, দুঃস্থদের বিভিন্ন ধরনের ভাতা প্রদান করছে, এরপর আর কোন শিশু শিক্ষার বাইরে থাকতে পারে না।

অনুষ্ঠান দুটিতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মোঃ রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম‌্যান মোঃ মেসবাহ উল হক ও মোছাঃ শায়লা শারমিন ইতি এবং বেড়ার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৬:৫৪   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ