বগুড়া সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা : ৮৩৫টি গৃহ হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়া সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা : ৮৩৫টি গৃহ হস্তান্তর
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩



বগুড়া সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা : ৮৩৫টি গৃহ হস্তান্তর

জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন জানান, ভূমিহীন মুক্তকরণ একটি চলমান প্রকল্প। বগুড়া সদরে প্রথম পর্যায়ে ২৫০টি ঘর, দ্বিতীয় পর্যায়ে ২২৩টি ঘর, তৃতীয় পর্যায়ে ১০৪টি, ৪র্থ পর্যায়ে ২৫৩টি গৃহ ভূমিহীনদের দেয়া হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে চারটি ও এডমিন এসোসিয়েশনের পক্ষ থেকে একটিসহ মোট ৮৩৫টি গৃহ হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা যৌথ কমিটির এক সভা বৃহস্পতিবার বিকেলে যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া সদর উপজেলার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন। এ সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন বলেন, এটাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ভূমিহীনরা এখন মাথা গোঁজার ঠাঁয় করে নিয়েছে। এই প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মডেল প্রকল্প‘। প্রমাণ হয়েছে ভূমিহীন ও গৃহহীনরা আনন্দে নিজ গৃহে বাস করছে। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়ন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র রেজাউল করিম বাদশা, উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সহকারি কমিশনার ভূমি নাসিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান ডলিয়া আকতার রিক্তা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। এ সময় সদর উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানসহ বিশিষ্টি ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৮   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে - শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল
“মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়”
শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ