তামান্না ও বিজয়ের প্রেমের স্বীকারোক্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » তামান্না ও বিজয়ের প্রেমের স্বীকারোক্তি
শনিবার, ১৫ জুলাই ২০২৩



তামান্না ও বিজয়ের প্রেমের স্বীকারোক্তি

তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন অনেকদিনের। এ নিয়ে ভক্তদের মাঝে জল্পনার শেষ নেই। সত্যিই কি তারা প্রেম করছেন, নাকি ভিন্ন কিছু? এমন নানান প্রশ্ন এসেছে সামনে।

ভক্তকূলের সব প্রশ্নের উত্তর এবার পরিষ্কার করে দিয়েছেন বিজয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্নার প্রতি ভালবাসার কথা অকপটে স্বীকার করেছেন তিনি।

‘দ্য লাস্ট স্টোরিজ ২’- এর এই অভিনেতা বলেন, ‘আমি তার প্রেমে মাতোয়ারা। এই প্রেমেই জীবনের রোমান্স খুঁজে পেয়েছি।

সিনেমার শুটিং করার সময় থেকেই তাদের প্রেমের গুঞ্জন। পর্দার পাশাপাশি বাস্তব জীবনের মেলবন্ধনে আবদ্ধ হয়ে পড়েন দুজন।

সাক্ষাৎকারে বিজয়কে আরও প্রশ্ন করা হয়েছিল, তাদের প্রেম লাস্ট স্টোরিজ ২ প্রচার করার জন্য একটি প্রচারমূলক বিষয় ছিল কিনা। জবাবে বিজয় বলেন, ‘আমি মনে করি এটি এখন আর গোপনীয় কোন বিষয় নয়। বাস্তবিক জীবনে সবাই বুঝে গেছে যে, আমরা প্রেম করছি।

অন্যদিকে বিজয়ের প্রতিও অকপটে ভালবাসার কথা স্বীকার করেন তামান্না। তিনি বলেন, বিজয় আমার জীবনে এমন একজন ব্যক্তি যাকে আমি লালন করি। সে আমার জীবনে আনন্দের উৎস।

তামান্না আরও বলেন, ‘তিনি (বিজয়) এমন একজন যার সঙ্গে আমি খুব গভীর বন্ধনে আবদ্ধ হয়েছি। তিনি এমন একজন যিনি সত্যিই আমার কাছে তার সমস্ত ভালবাসা নিয়ে এসেছেন।

বিজয় ভার্মা এবং তামান্না ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে মন্তব্যও করেন।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৪:০৬:২০   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব সম্প্রদায়ের অংশগ্রহণে গড়তে চাই মানবিক বাংলাদেশ : ত্রাণমন্ত্রী
সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি
লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে -আইনমন্ত্রী
নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮
সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ