কক্সবাজারে নেপালি পর্যটককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে নেপালি পর্যটককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক
বুধবার, ১৯ জুলাই ২০২৩



কক্সবাজারে নেপালি পর্যটককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক

কক্সবাজারে ভ্রমণে আসা নেপালি নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কক্সবাজার পৌর শহরের ঘোনাপাড়া এলাকার আমজুল ছেলে জাকির হোসেন (১৯) ।

পুলিশ জানায় গত ২৪ মে নেপালের নাগরিক রবি কুমার কক্সবাজার বেড়াতে আসেন। এ সময় একই দিন গাড়ি থেকে নামতেই ছিনতাইকারী দল তার সবকিছু কেড়ে নিতে গিয়ে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনার পরদিন থেকে পুলিশ জড়িত ছিনতাইকারীদের ধরতে প্রচেষ্টা চালিয়ে আসছিল।

এদিকে শহরের সব ছিনতাইকারীর ছবি সংগ্রহ করা হয়। পরে ছবি দেখে মঙ্গলবার রাতে জাকিরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

এসপি জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাতে ছিনতাইকারী জাকিরকে আটক করা হয়েছে। পরে তার ছবি নেপালি পর্যটককে দেখালে তিনি ছিনতাইকারীকে চিহ্নিত করেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:২৫   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে : পার্বত্য মন্ত্রী
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম
আগামী ৫ বছরে কমপক্ষে ২০ হাজার কিমি খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ