নির্বাচনে প্রার্থীকে হেনস্তার বিষয়টি ষড়যন্ত্রমূলক : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে প্রার্থীকে হেনস্তার বিষয়টি ষড়যন্ত্রমূলক : তথ্যমন্ত্রী
বুধবার, ১৯ জুলাই ২০২৩



নির্বাচনে প্রার্থীকে হেনস্তার বিষয়টি ষড়যন্ত্রমূলক : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে হেনস্তা করা হয়েছে। বিষয়টি ষড়যন্ত্রমূলক।

বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে একজন প্রার্থীকে হেনস্তা করা হয়েছে, আমরা মনে করি এটি ষড়যন্ত্রমূলক। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি একটি টুইট করেছে। টুইটকে দেশের গণমাধ্যম বিবৃতি হিসেবে প্রচার করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা জাতিসংঘের এমন টুইটকে বিবৃতি বা বক্তব্য হিসেবে প্রচার করা সমীচীন নয়।

তথ্যমন্ত্রী বলেন, গতকাল মঙ্গলবার পদযাত্রা কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নিজেরাই সংঘর্ষ বাঁধিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। তারা সবসময় এ ধরনের পরিস্থিতিই সৃষ্টি করতে চায়।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:০৫   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ