বিএনপি-জামাতের অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেবে : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি-জামাতের অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেবে : শিক্ষামন্ত্রী
শনিবার, ২৯ জুলাই ২০২৩



বিএনপি-জামাতের অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের জিম্মি করে কোনো রাজনৈতিক দল কোনো ধরনের অসাধু ফায়দা লুটানোর চেষ্টা যাতে না করে সেজন্য আমি আবেদন জানাচ্ছি।

শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটায় সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের অপতৎপরতা, নাশকতা ও অরাজকতা সৃষ্টির সেই ধারায় আবারও ফিরে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এটি মোটেই দেশের জন্য ইতিবাচক নয়। এই সময়ে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে মুছে ফেলার চেষ্টা করছে। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তার সমস্ত কিছুই ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, এমনিতেই করোনার কারণে শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে গেছে। এখন আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠেছি। এখন আমরা নভেম্বরের মধ্যে এ বছরের পাঠ্যসূচি, পরীক্ষা সব শেষ করতে চেষ্টা করছি। এখন এই রকম অরাজকতা সৃষ্টি করলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হবে। আমি আশা করি যে কোনো রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্ম, আগামী প্রজন্মের বিষয় ও স্বার্থকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

দীপু মনি বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা, ধ্বংসের নীলা নয়। সামনে নির্বাচন আসছে নির্বাচনে সবাই গণতান্ত্রিক ভাবে অংশগ্রহণ করুক। গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করাই একমাত্র এসব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:০৭   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ