শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৬০ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো বেক্সিমকো

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৬০ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো বেক্সিমকো
বুধবার, ২ আগস্ট ২০২৩



শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৬০ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো বেক্সিমকো

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৬০ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর অঙ্গ প্রতিষ্ঠান নুভিস্তা ফার্মাসিউটিক্যালস।
আজ বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. এবং নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান এম এ আরশাদ ভূঁইয়া’র নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নুভিস্তা ফার্মাসিউটিক্যালস এর গত অর্থবছরের লাভের নির্দিষ্ট অংশ ৩ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৯৬ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ৩৬০ টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিচ্ছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৮৫৯ কোটি টাকার বেশি।
এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস নির্বাহী পরিচালক মো. মেহবুবুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৩   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ