শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শনিবার, ৫ আগস্ট ২০২৩



শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুর প্রতিধিনি: বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ৫ জুলাই শনিবার বিকাল ৪ ঘটিকায় শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে নৃগোষ্ঠী একাদশ ও শেরপুর সদর উপজেলা একাদশ।

খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুক্তাদিরুল আহামেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এড. রফিকুল ইসলাম আঁধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ।

খেলায় শেরপুর সদর উপজেলা একাদশ ৩-০ গোলে জয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম উভয় দলের খেলোয়াড়দের আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বীতামুলক ফুটবল খেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৩৫   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ