যান্ত্রিক ত্রুটিতে ৪৫ মিনিট বন্ধ থাকলো মেট্রোরেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » যান্ত্রিক ত্রুটিতে ৪৫ মিনিট বন্ধ থাকলো মেট্রোরেল
সোমবার, ৭ আগস্ট ২০২৩



যান্ত্রিক ত্রুটিতে ৪৫ মিনিট বন্ধ থাকলো মেট্রোরেল

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকলো মেট্রোরেল।

সোমবার (৭ আগস্ট) সকাল ৮টায় রেল চালুর কিছুক্ষণ আগে ত্রুটি ধরা পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে তা মেরামত করে আবারও চালু করা হয় মেট্রোরেল।

সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর জিএম অপারেশন মো. ইফতেখার হোসেন।

তিনি জানান, প্রতি রাতে মেট্রোরেল বন্ধের সময় এবং সকালে চালুর সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। গতরাতেও করা হয়েছিলো। তখন সবকিছু ঠিকঠাক ছিলো। সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এই কারণে রেল কিছুক্ষণ বন্ধ ছিলো। তবে ত্রুটি ঠিক করে দ্রুত রেল চালু করা হয়।

মো. ইফতেখার হোসেন বলেন, এটা বড় কোন ত্রুটি ছিলো না। মেট্রোরেল যেহেতু বিদ্যুতে চলে তাই এরকম ছোটখাট যান্ত্রিক ত্রুটি হতেই পারে।

এদিকে সকালে মেট্রোলের বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। অনেককেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা যায়।

গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

আগারগাঁও-দিয়াবাড়ি অংশে বর্তমানে দিনে গড়ে ৭০ হাজার যাত্রী চলাচল করছেন বলে সম্প্রতি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মেট্রোরেল চালুর পর উত্তরা, পল্লবী, মিরপুর এলাকার যাত্রীরা নির্বিঘ্নে আসতে পারছেন আগারগাঁও। মতিঝিল পর্যন্ত চালু হলে রাজধানীর ব্যস্ততম এ পথে যানজটের ভোগান্তি ছাড়াই দিনে ৫ লাখ যাত্রী চলতে পারবেন।

এরিমধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। পরীক্ষামূলক এই যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব পরীক্ষা-নিরীক্ষা চলবে। অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ লাইনের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৪৮:১৯   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ