বাংলাদেশ সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩



বাংলাদেশ সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাতে ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে এই মত প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন জানতে চাওয়া হলে এই আইনের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মিলার বলেন, আমরা আইন সংস্কার এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের অঙ্গীকারকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, এই আইনটিতে যেন আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হয় এবং সকল অংশীদারকে যেন নতুন খসড়া সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনার সুযোগ দেয়া হয়, সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।

বাংলাদেশ সময়: ১২:০৮:১০   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ