সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এবং
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা কৃষির কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।

এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী,সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বদরুল হাসান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনিক ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৩:৩৩   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ