সরিষাবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর
বুধবার, ৯ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত জমির কাগজপত্র সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধনের পর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ৫০টি সুবিধাভোগী পরিবারের মাঝে জমির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জামালপুর জেলা প্রশাসক ইমরান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান ও পৌর মেয়র মনির উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা।

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, থানার অফিসার ইনচার্জ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন সহ আশ্রায়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে দুই শতাংশ জমির কাগজপত্র সহ ঘরের চাবি ও একটি করে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৪৮   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ