নারীদের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা আর কেউ করেনি : আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীদের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা আর কেউ করেনি : আইভী
বুধবার, ৯ আগস্ট ২০২৩



নারীদের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা আর কেউ করেনি : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘বঙ্গবন্ধু রাষ্ট্র ও রাজনীতি সামলাতে ব্যস্ত থেকেছেন আজীবন। অন্যদিকে বঙ্গমাতা বাড়ি, সংসার থেকে শুরু করে রাজনৈতিক মেহমানদের আপ্যায়ন সহ নানান বিষয় তিনি সামলেছেন। বঙ্গবন্ধু যখন জেলে তখন কিভাবে সংসার চালাবেন, কিভাবে অর্থ জোগাড় করবেন এসব নিয়ে তার ভাবতে হতো। সকল আন্দোলন সংগ্রামেই তার অবদান ছিলো।

বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার মাকে দেখেছি তাকে কতটা হিমশিম খেতে হয়েছে। তখনকার দিনে বঙ্গমাতা অতিথিদের চা-মুড়ি দিয়ে আপ্যায়ন করতেন। এই কথাটা এজন্য বলতে হয় কারন, তখনকার রাজনীতিবিদরা এতটাই সৎ ছিলো যে তাদের বাসায় গেলে আপ্যায়নের জন্য মুড়ি, গুড়, চা এগুলোই পরিবেশন করা হতো। এসব চিড়া মুড়ি খেয়েই মানুষের জন্য কাজ করেছে নেতারা।

মেয়র আইভী নারীদের উদ্দেশ্যে বলেন, নারীদের বলতে চাই, আপনি যদি দৃঢ়চেতা হন তাহলে আপনার সন্তানরাও দৃঢ়চেতা ও সাহসী হবে। প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে তিনি দেশ পরিচালনা করছেন। নারীদের জন্য তিনি যা করেছেন তা আর কেউ করেনি।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৪   ৫২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হুইপ দুলু
সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব - স্পীকার
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ