স্বনির্ভর দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বনির্ভর দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ১২ আগস্ট ২০২৩



স্বনির্ভর দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের মানুষ দেশের ভবিষ্যৎ ঠিক করবে। আমরা দেশের মানুষের ওপর বিশ্বাস রাখি। আওয়ামী লীগ দেশের জনগণকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে। আমরা কোনো বিদেশি শক্তির পরামর্শে চলি না।

শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট মহানগরের শাহী ঈদগাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা কোনো তালবাহানা করি না। আমরা নির্বাচন করবো আমাদের আইন অনুযায়ী, শাসনতন্ত্র অনুযায়ী। নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, নির্বাচনের আগে মনে হয় না তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। আর এতে দেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ব্রিকস সম্মেলনের আয়োজকরা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ২২:১৬:২৯   ৩৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ
আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
পুষ্টির পাঠ ডিমে, প্রাণিসম্পদ সপ্তাহে আনন্দিত শিক্ষার্থীরা
চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত বোয়ালমারী বিএনপি নেতা গ্রেপ্তার
প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চান অ্যাটর্নি জেনারেল
কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় যাচ্ছেন বোয়েসেলের ১১২ কর্মী
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধির আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ