নিষ্পেষিত দাস এক জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন বঙ্গবন্ধু: পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিষ্পেষিত দাস এক জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন বঙ্গবন্ধু: পরিকল্পনামন্ত্রী
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



নিষ্পেষিত দাস এক জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন বঙ্গবন্ধু: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টুঙ্গিপাড়ার মতো অজপাড়াগাঁ থেকে উঠে আসা এক তরুণ কীভাবে ঐক্য গড়ে তুলে পরাভূত, নিষ্পেষিত, নিপীড়িত এক জাতিকে তুলে এনে আমাদের স্বাধীনতা উপহার দিলেন। তিনিই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু।
আমাদের তার জীবনী থেকে শিক্ষা নিতে হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরের দেওভোগের ভুইয়ারবাগ এলাকায় বিদ্যা নিকেতন হাই স্কুলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী আয়োজিত বইমেলার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, তোমরা পড়াশোনার পাশাপাশি সময় পেলে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়বে। তার জীবনী আমাদের জন্য বড় পাঠ, বড় গ্রন্থ। আমি তোমাদের বলবো তোমরা সময় পেলেই বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পড়াশোনা করবে। এখান থেকে তোমাদের অনেক কিছুই শিক্ষণীয় আছে। মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এমন মহান নেতা হয়তো হাজার বছরেও আরেকজন আসবে না। আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা করতে হবে। ভয় না পেয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আজকে অনেকেই বলেন, আমরা নাকি শ্রীলংকার চেয়েও ভয়াবহ অবস্থার মধ্যে পড়বো। আমি বলি- শ্রীলংকা কেন বিষলংকাও আমাদের ধারে কাছে আসতে পারবে না। ভয় পাওয়ার কিছু নেই। আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা বাড়িয়ে আস্থার মনোভাব সৃষ্টি করতে হবে। আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে আমাদের ভয় দূর করে সাহসের সঞ্চার করবো। কারণ তিনি আমাদের মতো নিপীড়িত জাতিকে সংগঠিত করে মহা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা আমাদের বড় সম্পদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় ও সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩০   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ