বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে সমতলে নামিয়ে আনা হয়েছিল : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে সমতলে নামিয়ে আনা হয়েছিল : নৌপরিবহন প্রতিমন্ত্রী
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে সমতলে নামিয়ে আনা হয়েছিল : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে যদি হত্যা না করা হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলায় রুপান্তরিত হতো।
আজ জেলার বোচাগঞ্জে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মত চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রে বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখেছি। আমার হিমালয় দেখা হয়ে গেছে। এই ছিল বঙ্গবন্ধুর উচ্চতা।”
তিনি বলেন, যে দেশের মানুষের খাদ্যের অভাব ছিল, যে দেশের মানুষের পরনে কাপড় ছিলনা, যে দেশের মানুষের বাসস্থান ছিলনা, শিক্ষা ছিলনা, চিকিৎসা ছিল না, এমন একটি দরিদ্র পীড়িত দেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব হিমালয়ের সমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সেই বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করার মধ্যে দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে একেবারে সমতলে নামিয়ে আনা হয়েছিল। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। একটি হত্যাকান্ড বাংলাদেশকে অনেক দূর পিছিয়ে দিয়েছে।
চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাফরুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মো. ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌমলী এস.এম শাহিনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নইম উদ্দীন শাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদার রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৮   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ