প্রধানমন্ত্রী ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ কার্যক্রম উদ্বোধন করবেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ কার্যক্রম উদ্বোধন করবেন
রবিবার, ২০ আগস্ট ২০২৩



প্রধানমন্ত্রী ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ কার্যক্রম উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
আজ রোববার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সড়ক দুঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবার ৫ লাখ টাকা ও অঙ্গহানি হওয়া প্রত্যেককে ক্ষতিপূরণ পাবেন ৩ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মেগাপ্রকল্পের উদ্বোধনের তারিখ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে এদিন বিকেল ৩টায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ করা হবে। ২২ অক্টোবর তেজগাঁওস্থ নবনির্মিত সড়ক ভবন থেকে ভার্চুয়ালি একদিনে ১৪০ টিসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা হবে ভেহিকল ইন্সপেকশন সেন্টার।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ফাইভ নদার্ন রুটের গ্রাউন্ডব্রেকিং কার্যক্রমের উদ্বোধন। এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ করা হবে। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন ২৮ অক্টোবর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন চট্টগ্রামের আনোয়ারায় সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। এ উপলক্ষে পুরাতন বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। এ বছর ২০/২২টি দেশে নির্বাচন। এ নিয়ে তাদের কোন কথা নেই। আসল জায়গায় পারে না। নাইজারে কি করে- আমরা তা দেখব।
তিনি বলেন, বিএনপি যেসব দাবিতে গো ধরে আছে- সেসব দাবি নিয়ে আমেরিকার কোন মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন ও ভারতও এ ব্যাপারে কিছু বলেনি।
ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করব। এটা অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।
সংবাদ সম্মেলনে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মনজুর হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৮   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ