রোহিঙ্গা ক্যাম্পগুলো জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গা ক্যাম্পগুলো জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



রোহিঙ্গা ক্যাম্পগুলো জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছেন। তাদের ক্যাম্পগুলো মৌলবাদ ও জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে।

শনিবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান’ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমার সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ি। কিন্তু সেখানেও রোহিঙ্গারা চলে এসেছে। কক্সবাজারের পরিবেশ ধ্বংস হচ্ছে। সেখানে অপরাধ দিন দিন বাড়ছে। ক্যাম্পগুলো মৌলবাদ ও জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশের জন্য সমস্যা না, সারাবিশ্বের জন্য সমস্যা।

তিনি বলেন, বিভিন্ন ঝুঁকির মধ্যেই বাংলাদেশ দুই মিলিয়ন রোহিঙ্গার দায়িত্ব নিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই। তবে, চীন ও ভারত চেষ্টা করছে। বাংলাদেশ রোহিঙ্গাদের ন্যায়বিচার চায়। আমরা মনে করি মিয়ানমারের জান্তা সরকার দায়িত্বশীলের মতো কাজ করছে না। কয়েকজন করে রোহিঙ্গা দেশে নিয়ে যাওয়া কোনো সমাধান নয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। সেখানে বেশ খানিকটা অগ্রগতিও হয়েছে। সরকার মনে করে, এই মানবিক সমস্যার সমাধান খুবই জরুরি। গণমাধ্যমকর্মীরা রোহিঙ্গাদের বিষয়ে অনেক তথ্য তুলে আনছেন। তবে, বিএনপি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে নীরব। অথচ বিদেশিদের কাছে তারা প্রায়ই যাচ্ছেন। সেখানে নানা কথা বললেও রোহিঙ্গাদের বিষয়ে কোনো কথা বলছেন না।

বাংলাদেশ সময়: ১৭:৪০:১৭   ৩০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
পঞ্চগড়ে নামল তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন অধ্যায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ