স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র বিমোচন, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন, জেন্ডার বেইজড বাজেট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, কেউ পিছিয়ে থাকবে না, বরং সকলকে সাথে নিয়ে টেকসই উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদ ইউএনডিপি ও ইউএনএফপিএ-এর সাথে সমন্বয়ে প্রান্তিক পর্যায়ে আলোচনা সভা এবং বিভিন্ন সেমিনার আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বাস্তবমূখী পদক্ষেপে বাংলাদেশের দারিদ্র্যের হার ১৮ শতাংশে নেমে এসেছে। কোভিডের ফলে মেয়েদের বাল্যবিবাহ এবং ঝড়ে পড়া শিশুদের সংখ্যা হ্রাস বিষয়ে একটা গবেষণা করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এসময় তিনি বলেন, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে কর্মপরিকল্পনা তৈরী করতে পলিসি ডায়ালগ, সেমিনার এবং গোলটেবিল বৈঠক করতে হবে।

জেন্ডার বেইজড বাজেটকে নারী উন্নয়নে খুবই কার্যকর উল্লেখ করে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।

এ সময় ইউএনএফপিএ বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস ক্রিস্টিন ব্লোখুস ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০২:১৬   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?
অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার: পর্যটনমন্ত্রী
ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সদরপুরে ফুটবল খেলা উদ্বোধন করলেন এমপি বাবুল
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ