সিডনিতে গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করল সোলস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিডনিতে গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করল সোলস
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



সিডনিতে গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করল সোলস

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ব্যান্ডদলটি। গত ২ সেপ্টেম্বর সিডনির মারানা অডিটোরিয়ামে পারফর্ম করে সোলস। পুরো সময় হলভর্তি দর্শকদের গানে গানে মাতিয়ে রাখে ব্যান্ডদলটি।

দীর্ঘদিন পর সোলস ব্যান্ডদলকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সিডনিবাসী। এদিন সোলস তাদের জনপ্রিয় গানের পাশাপাশি প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘‌ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করে। গানটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকরা।

সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‌ “সিডনিতে অনেক দিন পর গান করেছি। হলভর্তি দর্শকদের গান শুনিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রয়াত বাচ্চু ভাইকে স্মরণ করে, তারই প্রিয় ‘ঘুম ভাঙা শহরে’ গানটি করেছি। কারণ, বাচ্চু ভাই আমাদের ব্যান্ড গানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের সোলসেরও সদস্য ছিলেন। গানের মধ্যে ওনাকে সব সময় স্মরণ করার চেষ্টা করি।”

গ্রিনফিল্ড এন্টারটেইমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস।

৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- ‘সাগরের প্রান্তরে’, ‘কিতা ভাইসাব’, ‘রিক্সা’, ‘যদি দেখো’। জানা গেছে, আগামী মাসের শেষ দিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশ কটি শহরে কনসার্টে অংশ নিয়েছিল ব্যান্ডদলটি।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:২৭   ৫০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ