শ্রমিকদের মামলা সরকারের ওপর চাপিয়ে ফায়দা নেয়ার চেষ্টা বিএনপির: কামরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকদের মামলা সরকারের ওপর চাপিয়ে ফায়দা নেয়ার চেষ্টা বিএনপির: কামরুল
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



শ্রমিকদের মামলা সরকারের ওপর চাপিয়ে ফায়দা নেয়ার চেষ্টা বিএনপির: কামরুল

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না জানিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ড. ইউনূসের মামলার বিষয়ে সরকার আদালতে কোনো হস্তক্ষেপ করছে না।

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন শ্রমিকরা, এখানে সরকারের ওপর দায় চাপিয়ে বিএনপি ফায়দা নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

আগামী ১৬ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুধী সমাবেশ আয়োজন করছে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে আজ (বুধবার) সাভারের এনাম মেডিকেল কলেজে যৌথ সভায় অংশ নেন আওয়ামী লীগের নীতিনির্ধারকসহ ঢাকা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে চারদিকে ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতারা তারেক রহমানের মেসেজ নিয়ে ঢাকা ফিরছেন নতুন করে ষড়যন্ত্র করতে। কিন্তু কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। নির্বাচন সংবিধান মেনেই হবে।

এ সময় তিনি ড. ইউনূস ইস্যুতেও কথা বলেন। মামলার বিষয়ে সরকার আদালতে কোনো হস্তক্ষেপ করছে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার কোনো প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না।

আওয়ামী লীগ নেতা মির্জা আযম বলেন, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে। শুধু তা-ই নয়, তারা এই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছে। তাই বিএনপির সব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৪   ২৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
আলফাডাঙ্গায় আকাশ মিয়ার পরিবারের সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ছিরু খন্দকারসহ পরিবারের সদস্যরা
অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার
শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাদ্দ ও গবেষণা বাড়ানোর ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ