মৎস্যঘেরে হামলা, স্বামী-স্ত্রী-মেয়েকে কুপিয়ে জখম

প্রথম পাতা » খুলনা » মৎস্যঘেরে হামলা, স্বামী-স্ত্রী-মেয়েকে কুপিয়ে জখম
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



মৎস্যঘেরে হামলা, স্বামী-স্ত্রী-মেয়েকে কুপিয়ে জখম

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্যঘেরের জমি দখলকে কেন্দ্র করে শিক্ষক হারুন অর রশীদ (৫৫), স্ত্রী মাহিনুর মালা (৪৮) ও তাদের কলেজপড়ুয়া মেয়ে তামান্না আক্তার মিমকে (১৯) পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটলে রাতে আহত শিক্ষকের ছেলে মামুনুর রশীদ বাদী হয়ে জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলার প্রধান আসামি মো. জাকির হোসেনকে ওই রাতেই গ্রেপ্তার করেছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শিক্ষক হারুন অর রশীদ তার কবলাকৃত ৯৯ শতক (দেড় বিঘা) জমিতে প্রায় ২০ বছর ধরে মৎস্যঘের করে আসছেন। মঙ্গলবার সকালে একই গ্রামের প্রতিপক্ষ জাকির হোসেন, আব্দুল জলিল সাজ্জালসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় ধারাল অস্ত্র নিয়ে শিক্ষক হারুন রশীদের মৎস্যঘের হামলা চালায়। সেখানে তারা দখলের উদ্দেশ্যে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করে।
এসময় হামলাকারীদের বাধা দিলে কৃষকের স্ত্রী মাহিনুর মালা (৪৮), স্বামী হারুন অর রশীদ (৫৫), সরকারি সিরাজ উদ্দিন মোমোরিয়াল অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মেয়ে তামান্না আক্তার মিমকে (১৯) পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা এসময় গুরুতর আহত মাহিনুর বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তিতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধে হামলার ঘটনায় মামলা হয়েছে।
প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৪   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ