নওগাঁয় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



নওগাঁয় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
“শেখ হাসিনার মুলনীতি গ্রাম শহরের উন্নতি” শিরোনামে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সন্মানীত অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকারের উপ-সচিব সালাহউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহনাজ আক্তার নাইছ, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুল হক কমল, নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানী, কির্ত্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হক এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ।
এ উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ, সদর উপজেলা পরিষদ, নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের স্টল সমূহে সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৮   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ