বিএনপি-জামায়াত দেশের সম্পদ লুটপাট করেছে : মন্ত্রী গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি-জামায়াত দেশের সম্পদ লুটপাট করেছে : মন্ত্রী গাজী
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



বিএনপি-জামায়াত দেশের সম্পদ লুটপাট করেছে : মন্ত্রী গাজী

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার পথে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে আমরা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবো। আপনারা (রূপগঞ্জবাসী) উন্নয়ন দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেবেন। বিএনপি-জামায়াত নানা কথা বলবে। মিথ্যা কথা বলবে। তাদের কথা কেউ শুনবেন না।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা কলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিই প্রমাণ করছে আওয়ামী লীগ উন্নয়নবান্ধব সরকার জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেনি বরং দেশের সম্পদ লুটপাট করেছে।

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে একটি মর্যাদাশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান এর সভাপতিত্বে ও ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান আশকারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমন হাসান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার, উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, ভোলাবো ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ খন্দকার, ভোলাবো ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কাউসার প্রধান, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ সহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩৫   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল : বাণিজ্যমন্ত্রী
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ১০
দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন
১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত
২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার
শিবগঞ্জে নদীতে গোসলে নেমে তলিয়ে গেল দুই ভাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ