চীন,ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » চীন,ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



চীন,ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন ও ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশ নিতে চীন ও ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে দেশ দুইটির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন সেনাবাহিনী প্রধান। এছাড়াও, সেনাপ্রধান বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চীন সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

এছাড়াও, এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা পারস্পরিক বৈঠকে অংশগ্রহণপূর্বক নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করবেন।

সফর শেষে এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:১৯:৩৪   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী
মানবতার ফেরিওয়ালা আকাশ মিয়া: দগ্ধ প্রতিবন্ধী নীলার মুখে ফিরল আশার হাসি
নগরকান্দায় শামা ওবায়েদ: দিনব্যাপী সফরে মতবিনিময়, উঠান বৈঠক ও শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা
গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ