বিএনপি-জামায়াত এখন তিন ভাগে বিভক্ত : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি-জামায়াত এখন তিন ভাগে বিভক্ত : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



বিএনপি-জামায়াত এখন তিন ভাগে বিভক্ত : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, বিএনপি-জামায়াত এখন তিন ভাগে বিভক্ত। একটি বেগম খালেদা জিয়ার দল, একটি তারেক জিয়ার দল ও একটি তৃণমূল দল। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশ ছিল একটি সন্ত্রাসের ভূমি। তারা আবারো আগুন সন্ত্রাসের পথ বেছে নিতে চায়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আজ শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা বাস স্টান্ডে জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নসরুল হামিদ বিপু আরো বলেন, জিনজিরা একটি পরিচিত ব্যবসায়ী কর্মস্থল হিসেবে বাংলাদেশ নয়, বিশ্ববাসীর কাছেও পরিচিত। এছাড়া কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসীদের আবাসস্থল ছিল এখন আর কেরানীগঞ্জে কোন সন্ত্রাসী নেই।
আওয়ামীলীগ সরকারের একটি বড় চ্যালেঞ্জ ছিল কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা। আওয়ামীলীগ সরকার নৈরাজ্যে বিশ্বাস করে না, আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমরা কেরানীগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট উন্নয়নের রোল মডেল করেছি। আমাদের সরকার গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান করে কেরানীগঞ্জকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করেছে।
তিনি বলেন, বিএনপি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামানত হারাবে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে সাধারণ মানুষ আমাদের আবারো নৌকায় ভোট দিবে।
জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৫:০২   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ