’স্ট্রং সিটিজ নেটওয়ার্ক’র পরিচালনা পর্ষদে মেয়র আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ’স্ট্রং সিটিজ নেটওয়ার্ক’র পরিচালনা পর্ষদে মেয়র আইভী
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



’স্ট্রং সিটিজ নেটওয়ার্ক’র পরিচালনা পর্ষদে মেয়র আইভী

বিশ্বের ২১৪টি নগরীর সংগঠন স্ট্রং সিটিজ নেটওয়ার্কের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে অনুষ্ঠিত ৪র্থ বৈশ্বিক সম্মেলনে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ২ বছর সংগঠনে যুক্ত ২১৪টি নগরীর বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ ও কৌশলপত্র প্রণয়নে একসাথে কাজ করবে।

১৯-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে যোগ দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও লন্ডনের মেয়র সাদিক খানসহ বিশ্বের ৪৫টি বেশি দেশের ১১৫টি সিটির শতাধিক মেয়র, গভর্ণর, নগর বিশেষজ্ঞ ও কর্মকর্তাসহ প্রায় ২০০ জন প্রতিনিধি। সম্মেলনে বিশ্বের বিভিন্ন নগরীতে বিদ্যমান ঘৃনা, উগ্রবাদ ও মেরুকরণ প্রতিরোধ বিষয়ে তাদের গৃহিত কার্যক্রম, উত্তম অনুশীলন, অভিজ্ঞতা উপস্থাপন করা হয়।

সম্মেলনে অংশ নিয়ে প্যানেল আলোচক হিসেবে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন নারায়ণগঞ্জ সিটির মেয়র। বক্তব্যে তিনি দেশের এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। একইসাথে সিটির ‘ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ এবং এই লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন তিনি।

নাসিক সূত্র জানায়, বৈশ্বিক এই সম্মেলনে অংশগ্রহণের মধ্যে দিয়ে বিশ্বের অন্যান্য দেশের বড় বড় শহরের সাথে নারায়ণগঞ্জ শহরের যোগাযোগ ও সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী স্ট্রং সিটিজ নেটওয়ার্কের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে বিশ্ব দরবারে নারায়ণগঞ্জ শহরের পরিচিতি বহুগুণে বাড়িয়ে তুলবে বলে আশা নাসিকের।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৭   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ