পরিণীতি-রাঘবের বিয়ের ছবি প্রকাশ্যে

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিণীতি-রাঘবের বিয়ের ছবি প্রকাশ্যে
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩



পরিণীতি-রাঘবের বিয়ের ছবি প্রকাশ্যে

সাতপাকে বাঁধা পড়লেন সাম্প্রতিক সময়ের আলোচিত জুটি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বিয়েতে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা ও সানিয়া মির্জাসহ একাধিক ভিভিআইপিরা উপস্থিত ছিলেন বিয়েতে।

এদিকে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠাকিভাবে বিয়ের ঘোষণা দিয়েছেন পরিণীতি। পাশাপাশি বেশ কিছু বিয়ের ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, সকালের নাস্তার টেবিলের প্রথম আড্ডা থেকে আমাদের হৃদয় জেনে গেছে; এই দিনটির জন্য দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি। অবশেষে আমরা মিস্টার এবং মিসেস। আমরা পরস্পরকে ছাড়া থাকতে পারতাম না। আমাদের চিরদিনের যাত্রা শুরু।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকেই লীলা প্যালেসে শুরু হয়ে গিয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। একে একে অতিথিরাও আসতে শুরু করে দিয়েছিলেন। হলদি, মেহেন্দি ও সংগীতের পর রোববার ছিল গ্র্যান্ড ওয়েডিং ডে। অবশেষে সাতপাকে ঘুরলেন রাঘব ও পরিণীতি।

জানা গেছে, সদ্যবিবাহিত দম্পতির বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এই রঙের পোশাকে সেজেছিলেন। বিয়েতে মনীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পরনে ছিল পবন সচদেবের নকশাকৃত শেরওয়ানি।

পরিণীতির চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া ব্যক্তিগত কারণে বিয়েতে আসতে না পারলেও পারলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা মধু চোপড়া। হাই প্রোফাইল এই বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। এখন পর্যন্ত নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৪২   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ