সরিষাবাড়ীতে দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে এলিনের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে এলিনের মতবিনিময় সভা
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে এলিনের মতবিনিময় সভা

ইসমাইল হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান এলিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সরিষাবাড়ী আওয়ামী পরিবারের আয়োজনে এলিন ট্রেড সেন্টার মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতপোয়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান এলিন। তিনি মতবিনিময সভায় বলেন বর্তমান সরকার অভূতপূর্ব উন্নয়ন সাধন করে বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়েছেন।

তাই দেশের এ উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত আবারও বিদেশীদের নাম ভাঙিয়ে নানা ষড়যন্ত্র করে পাকিস্তান বানাতে চাইছে‌‌। কিন্তু ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এটা কখনোই হতে দিবে না।

দেশের এ উন্নয়ন ধারা ও আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে যাকে মনোনয়ন দিবেন, তাকেই ঐক্যবদ্ধভাবে জয়যুক্ত করতে হবে বলে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মোঃ বেলাল হোসেন,কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মিয়া,সাবেক ইউপি সদস্য ও কৃষক লীগের নেতা আব্দুল কুদ্দুস,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ রানা সন্দেশ প্রমুখ।

এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন,আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান এলিনের সহধর্মিনী ফারজানা ইয়াসমিন সোমা সহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ ও দলীয় অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৪   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ