বিএনপির সাথে দেশের জনগণ আর নেই : সালমান এফ রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির সাথে দেশের জনগণ আর নেই : সালমান এফ রহমান
সোমবার, ২ অক্টোবর ২০২৩



বিএনপির সাথে দেশের জনগণ আর নেই : সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বিএনপি এক দফা দাবি আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের জনগণ এখন আর তাদের সাথে নেই। তাই এক দফা দাবি থেকে সরে এসে বিএনপিকে নির্বাচনী বাস ভরার পরামর্শ দিয়েছেন তিনি।
আজ সোমবার ঢাকার দোহার উপজেলার নয়াবাড়িতে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপিকে এ পরামর্শ দেন।
সালমান রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে বর্তমান সরকারের অধীনেই হবে। দেশি-বিদেশী কোন অপশক্তি এই নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না।
তিনি দোহার-নবাবগঞ্জের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তার জন্য এখন থেকে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। গত ১০ বছরের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
সালমান এফ রহমান আরও বলেন, বিএনপি আন্দোলন করছে ফেসবুক ও ইউটিউবে, আর গুজব ছড়াচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ জনগণের মন জয় করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফিরোজ মাহমুদ নাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, ঢাকা জেলার অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (অপরাধ) আমীনুল ইসলাম, দোহার সার্কেলের সিনিয়র এএসপি আশরাফুল আলম, ঢাকা জেলা আওয়মী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।
সালমান রহমান দোহার থানার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সহ সাহেবখালী খালের উপর এলজিইডি’র বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। তিনি এছাড়াও বিলাসপুর ইউনিয়নের অবহেলিত চরাঞ্চলের দুটি সড়ক এবং উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৩৩   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী
উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী
নজরুল মেলা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে : খাদ্য প্রতিমন্ত্রী
নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল
মাদক ও বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে কামারদের বেচাকেনা কম, হতাশায় সময় কাটছে
সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ