‘নতুন প্রজম্মকে মাদক থেকে রক্ষায় খেলাধূলার আয়োজন বেশি করতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নতুন প্রজম্মকে মাদক থেকে রক্ষায় খেলাধূলার আয়োজন বেশি করতে হবে’
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



‘নতুন প্রজম্মকে মাদক থেকে রক্ষায় খেলাধূলার আয়োজন বেশি করতে হবে’

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, খেলাধূলা মানুষের চারিত্রিক পরিবর্তন আনার পাশাপাশি মাদক থেকে রক্ষা করে সুস্বাস্থ্যবান রাখে। এজন্য বিশ্বের মানচিত্রে খেলাধূলায় বাংলাদেশের গৌরব তুলে ধরতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আজ পাড়া মহল্লায় অঞ্চলে অঞ্চলে মাদকে ছেয়ে গেছে। নতুন প্রজম্মকে মাদক থেকে রক্ষা করতে খেলাধূলার আয়োজন বেশি করে করতে হবে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আলী আহম্মদ চুনকা বিদ্যালয় মাঠে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হ্যাট্রিক বয়েজের আয়েজনে এ টুর্নামেন্টে পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক ও বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহম্মদ আলী রেজা উজ্জল বলেন, যার এমন একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। সমাজে ভাল কাজগুলো করেন। আমরা বঙ্গসাথী ক্লাব আপনাদের পাশে থাকবো। মাদকের গ্রাসে তরুন প্রজন্ম বিপথে দাবিত হচ্ছে। খেলাধূলার মাধ্যমে তাদের রক্ষা করতে হবে।

টুর্নামেন্টে ফাইনাল খেলায় মরহুম বশির উদ্দিন স্মৃতি দল ১-০ গোলে মরহুম সিয়াম স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় ১ গোল করেন রিফাত। তিনি শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন। এ টুর্নামেন্টে ২৪ টি দল অংশ নেয়।

কেরাম ফাইনাল খেলায় বর্ষণ পাপ্পু জুটি মাহিন জনি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টুর্ণামেন্ট কমিটির বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব সাবেক জাতীয় ফুটবলার মোঃ জাকির হোসেন, বঙ্গসাথী ক্লাবের সহ - সভাপতি আব্দুর রব রনি , বঙ্গসাথী ক্লাবের সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল , এসময় হ্যাট্রিক বয়েজের আহ্বায়ক আহসান স্বচ্ছ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩২   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ