গত তিন বছরে ২৪ হাজার ৩২২ একর অবৈধ দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করেছে সরকার -পরিবেশ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গত তিন বছরে ২৪ হাজার ৩২২ একর অবৈধ দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করেছে সরকার -পরিবেশ মন্ত্রী
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



গত তিন বছরে ২৪ হাজার ৩২২ একর অবৈধ দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করেছে সরকার -পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার অক্টোবর ২০২০ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত ২৪ হাজার ৩২২ একর জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধার করে বনায়ন করেছে। অবৈধ বনভূমি পুনরুদ্ধারে সফলতার এ ধারা চলমান আছে। তিনি বলেন, যারা বৈধ কাগজপত্র ছাড়া বনের জমি দখলে রাখবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আজ ইকোট্যুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নবনির্মিত ‘ম্যুরাল উন্মোচন’ পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, আমাদের দেশে ২২ দশমিক ৩৭ শতাংশ বনভূমি আছে, যা ২৫ শতাংশে উন্নীত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে অবৈধ দখল কমে যাবে এবং মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে। এ বিষয়ে তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জোয়াহেরুল ইসলাম, উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় এবং কেন্দ্রীয় সার্কেলের বন সংরক্ষক হোসাইন মুহম্মদ নিশাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪২:১৭   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে আহত
সালথায় নবগঠিত যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ