৫ লাখ টন চাল ২ লাখ টন ধান কিনবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ লাখ টন চাল ২ লাখ টন ধান কিনবে সরকার
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



৫ লাখ টন চাল ২ লাখ টন ধান কিনবে সরকার

চলতি বছর আমন মৌসুমে ৪ লাখ টন সেদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল এবং ২ লাখ টন ধান ক্রয় করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ৩০ টাকা দরে ধান, ৪৪ টাকা দরে চাল এবং ৪৩ টাকা দরে আতপ চাল কেনা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সাড়ে ৪ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। আমাদের মজুত ও বিতরণ ব্যবস্থা ভালো। ব্যবসায়ীদের আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। সবকিছু ভালোভাবেই চলছে।

সরকার কবে নাগাদ এসব কিনতে চায় এমন প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, আমরা সাধারণত নভেম্বরে চাল কিনে থাকি। তবে কবে নাগাদ ক্রয় করা হবে সে বিষয়ে আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়নি। খাদ্য মন্ত্রণালয় থেকেই তারিখ নির্ধারণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, কৃষি সচিব ওয়াহিদা আক্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৪   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ