ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে বিশাল ব্যবধানে হেরেছে আফগানিস্তান। ওইদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় তুলে নিয়েছে ভারত। এই ম্যাচে আফগানদের লক্ষ্য আসরের প্রথম জয়, অন্যদিকে টানা দ্বিতীয় জয় তুলে নিতে মুখিয়ে আছেন রোহিত শর্মারা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মাদ সিরাজ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী ও নাভিন-উল-হক।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০৫   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ