মাদকাসক্ত ব্যক্তিকে মন্দিরে নিরাপত্তার দায়িত্ব দেয়া যাবে না - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদকাসক্ত ব্যক্তিকে মন্দিরে নিরাপত্তার দায়িত্ব দেয়া যাবে না - ডেপুটি স্পীকার
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



মাদকাসক্ত ব্যক্তিকে মন্দিরে নিরাপত্তার দায়িত্ব দেয়া যাবে না - ডেপুটি স্পীকার

পাবনা, ১২ অক্টোবর, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ধর্ম, বর্ণ নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশে সবার যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে। অসাম্প্রদায়িক পরিবেশ তৈরির দায়িত্ব আমাদের সবার। নিরাপত্তা বলয় তৈরি করা আমাদের দায়িত্ব। মাদকাসক্ত ব্যক্তিকে মন্দিরে নিরাপত্তার দায়িত্ব দেয়া যাবে না

আজ (বৃহস্পতিবার) সাঁথিয়ার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৩ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সাঁথিয়া শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৩ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, শ্রমিকের ঘামে ও শ্রমে এদেশের উন্নয়ন হয়। তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে মালিক পক্ষকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় কৃষক, শ্রমিক ও শোষিতের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।

এরপর ভূলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে “এসো গাইডিং করি স্মার্ট বাংলাদেশ গড়ি” বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন, সাঁথিয়া এর উদ্যোগে আয়োজিত ১ম স্থানীয় গাইড ক্যাম্প তাবু জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে তিনি বলেন, নারীর শিক্ষার প্রসার ঘটলেই কেবল একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যায় এবং মর্যাদাপূর্ণ হয়। নারীরা আমাদের রাষ্ট্রকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। তিনি আরও যোগ করেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং তাঁদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩৩   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ