মেয়র আইভীর সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়র আইভীর সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



মেয়র আইভীর সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নগর ভবনে এই সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ নগরীকে একটি আধুনিক পরিবেশবান্ধব সবুজ নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।

প্রতিনিধিদল জালকুড়িস্থ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত স্থানসহ বাবুরাইল খাল ও জল্লারপাড় লেক পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র নগর উন্নয়ন বিশেষজ্ঞ থিয়েরি মাইকেল রেনে মার্টিন, ঈশিতা আলম অবনী, আহমেদ বিন পারভেজ।

পরিদর্শনের পাশাপাশি প্রতিনিধিবৃন্দ নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সভায় অংশগ্রহণ করেন। সেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মো. আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৬   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ