মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে মার্কিন প্রতিনিধিদলের ৩ সদস্য সেখানে যান। দলের সভাপতির কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব) মোহাম্মদ ফারুক খান।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরই মধ্যে মার্কিন প্রতিনিধিদল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে। উভয়পক্ষের মধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আলাপ হতে পারে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান এই তথ্য জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসে সাত সদস্যের মার্কিন প্রতিনিধি দলটি। পরে গত সোমবার (৯ অক্টোবর) দিনভর প্রধান তিনটি দল- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করে। এ ছাড়া প্রতিনিধি দলটি সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩১   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ