গাইবান্ধার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



গাইবান্ধার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুল ইসলামকে (৩৫) রাজধানীর বিমান বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সাঘাটা থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, চেক ডিজওনারের একটি মামলায় আসামি আরিফুল ইসলামকে ৩ বছরের সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। এসময় আত্মসমর্পণ না করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকেন তিনি।

তিনি বলেন, আরিফকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে সাঘাটা থানা পুলিশ। এরমধ্যে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে ঢাকার বিমান বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি রাকিব হোসেন বলেন, আরিফুল ইসলাম সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের মৃত নকিবুল্লা ব্যাপারীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩৪   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ