শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে - নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে - নৌপরিবহন প্রতিমন্ত্রী
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে - নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। দেশ বিরোধীচক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। শারদীয় দুর্গোৎসবের যে আবহাওয়া বাংলাদেশের তৈরি হয়েছে; সে আবহাওয়াটা আরো বেশি সাহসী করে তুলেছে, যখন বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করছে। সমগ্র বাংলাদেশ উৎসব উদযাপন করছে। উৎসবে মুখরিত সমগ্র বাংলাদেশ। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে যেমন একটা সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে, তেমনি এই সংকটকে ঘিরে শারদীয় দুর্গাপূজায় ব্যবহার হতে পারে। এই জায়গাটায় সকলকে সতর্ক থাকতে হবে।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের সেতাবগঞ্জস্থ কেন্দ্রীয় শ্মশান প্রাঙ্গণে ‘শুভ মহালয়া’ উপলক্ষ্যে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এর আগে বিরলের ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশের উন্নয়নের জন্য। এই অনুষ্ঠানে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ টানা ৩ বার দায়িত্ব পালন করছে। কোভিড-১৯ সময়টা কেমন ছিল। কিন্তু বাংলাদেশ সেই কঠিন সময়টা পার করে কোন ক্ষতিগ্রস্ত হয় নাই বরং সামনে এগিয়ে গেছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশের কোন উন্নয়ন থেমে নাই। বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এড. মোঃ রবিউল ইসলাম (পিপি)।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪৪   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে ৬৬ বস্তা সরকারি চাল জব্দ
জুনের শেষ সপ্তাহে হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল
ঈদ উপলক্ষে সরকার বহু পদক্ষেপ নিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে প্লাস্টিক ও ভাঙারি দোকানে আগুন
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ