প্রতিবন্ধীদের সকল প্রত্যাশা পূরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিবন্ধীদের সকল প্রত্যাশা পূরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



প্রতিবন্ধীদের সকল প্রত্যাশা পূরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের সকল প্রত্যাশা পূরণ করা হবে। তাঁদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সরকার আন্তরিক।

মন্ত্রী আজ রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারই প্রথম প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ভেবেছে, তাদের জন্য কার্যক্রম গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিবন্ধীকে শনাক্ত করে তাদেরকে সুবর্ণ কার্ড দেয়ার ব্যবস্থা করেছেন ফলে আজকে শতভাগ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তাদের শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, চিকিৎসা ও পুনর্বাসন করে দেয়া হচ্ছে। মন্ত্রী আরো বলেন, আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে স্মার্ট ক্যান দিচ্ছি, ব্রেইল বই দিচ্ছি। তাদের জন্য পৃথক আইন, সমন্বিত পরিবেশে পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। ডিজিটাল বিপ্লবের ফলে তাদের জীবন সহজ হয়েছে। স্মার্ট বাংলাদেশ হলে তার সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবেন প্রতিবন্ধীরা।

রাশেদ খান মেনন বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নেয়া উদ্যোগগুলো সম্পূর্ণ বাস্তবায়ন করলে তাদের জীবন সুন্দর হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যথাযথ শ্রুতিলেখক নিযুক্তির বিষয়ে বিদ্যমান সমস্যা সমাধানের যৌক্তিক দাবির বিষয়ে সংশ্লিষ্টদের কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

পরে মন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩০   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপি পার্থ
বিমান ও পর্যটন খাতের প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মেনে কাজ শেষ করার তাগিদ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ডুবে ১ ব্যক্তির মৃত্যু
শেরপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা
শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ