অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা যানজট নিরসনে অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা যানজট নিরসনে অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩



অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা যানজট নিরসনে অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা যানজট নিরসনে কার্যকর অবদান রাখবে। নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ নদী পথে হলে নদীগুলো হারানো গৌরব ফিরে পাবে। একই সাথে অবৈধ দখলদার মুক্ত হবে।

প্রতিমন্ত্রী, আজ কেরানীগঞ্জে, প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে ‘ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যাখাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা প্রকল্পটির (১ম পর্যায়)’ ভিত্তি প্রস্তর স্থাপনকালের পূর্বে স্থানীয় জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি বলেন, শুভাঢ্যাখাল, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল। এ খালটি তার হারানো গৌরব ফিরে পেলে এলাকার বাণিজ্য, পরিবহন, স্বাস্থ্য, বিনোদন এবং জনগণের জীবন জীবিকার ওপর ইতিবাচক প্রভাব পড়বে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে এই খাল কার্যকর অবদান রাখতে পারবে। পানির যথাযথ প্রবাহ ও মান বজায় রাখতে দ্রুততার সাথে প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, মাওয়া রাস্তার বিকল্প হিসেবে এই শুভাঢ্যাখালটি আগামীতে জনপ্রিয় হয়ে উঠবে। পর্যায়ক্রমে এই খালের শাখা-প্রশাখাগুলোও সংস্কার করা হবে।

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়) প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩১৭ দশমিক ৫৯ কোটি টাকা। ১ম পর্যায়ে ১৪ দশমিক ২৬ কিলোমিটার পুনঃখনন করা হবে। পাড় সংরক্ষণসহ ১৩ দশমিক ৮৩ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। তাছাড়া ২ হাজার ৬০০টি বিভিন্ন প্রকার বৃক্ষ রোপণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:২৩   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ