কারুশিল্পীদের হাতে ‘লোককারুশিল্প পদক’ তুলে দিলেন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারুশিল্পীদের হাতে ‘লোককারুশিল্প পদক’ তুলে দিলেন প্রতিমন্ত্রী
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩



কারুশিল্পীদের হাতে ‘লোককারুশিল্প পদক’ তুলে দিলেন প্রতিমন্ত্রী

লোক ও কারুশিল্পে বিশেষ অবদানের জন্য সারাদেশ থেকে মনোনীত ছয় জন কারুশিল্পীর হাতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রবর্তিত ‘লোককারুশিল্প বিষয়ক পদক-২০২৩’ তুলে দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১২৭তম অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন তিনি।

তিন ক্যাটাগরির মোট ছয় জনকে এ পদক দেওয়া হয়। ক্যাটাগরিসমূহ হলো- শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পদক-২০২৩, লোক ও কারুশিল্পী পদক-২০২৩ এবং লোক ও কারুশিল্পী উদ্যোক্তা পুরস্কার-২০২৩।

‘শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পদক-২০২৩’ পেয়েছেন মৌলভীবাজারের গীতেশ চন্দ্র দাস, রংপুরের রাশিদা বেগম, ঢাকার রফিকুল ইসলাম এবং মৌলভীবাজারের রেহেনা পারভিন।

এছাড়া ‘লোক ও কারুশিল্পী উদ্যোক্তা পুরস্কার ২০২৩’ পেয়েছেন কুমিল্লার সানাই দাশগুপ্ত এবং চাঁপাইনবাবগঞ্জের পারভীন আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী নূরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শিল্পী হাশেম খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসনা জাহান খানম, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন অধ্যাপক নিসার হোসেনসহ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২২   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ