ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩২
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (২৩ অক্টোবর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৯৫২ ইয়াবা, ৩ কেজি গাঁজা, ৪৭ গ্রাম হেরোইন, ৮ লিটার দেশি মদ ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৩১   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার বদলী ঠেকাতে মরিয়া
সরিষাবাড়ীর পোগলদিঘাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন- এম এ লতিফ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ