শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বজায় থাকবে সম্প্রীতির বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বজায় থাকবে সম্প্রীতির বাংলাদেশ
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বজায় থাকবে সম্প্রীতির বাংলাদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই বাংলাদেশে শান্তি-সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকবে। যদি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে তাহলে ২০০১ সালের মতো আবারও নির্যাতন-নিপীড়ন, হত্যা ও লুটপাটের রাজত্ব সৃষ্টি করবে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা, তেঘরিয়া ও জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সারা দেশে উৎসব, পার্বণ নির্বিঘ্ন ও নিরাপদ হবে।

শুভাঢ্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী মা চণ্ডী মন্দির পরিদর্শনকালে নসরুল হামিদ বলেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর মন্দির হবে এটি। ইতোমধ্যে মন্দিরের কাজ শুরু হয়েছে। অচিরেই মন্দিরের কাজ শেষ হবে বলে জানান তিনি।

উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার খোঁজ-খবর নেন প্রতিমন্ত্রী। এসময় নসরুল হামিদের সঙ্গে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫০   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ
কালকিনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণ
সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ