কী কারণে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি মানসীর?

প্রথম পাতা » ছবি গ্যালারী » কী কারণে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি মানসীর?
বুধবার, ১ নভেম্বর ২০২৩



কী কারণে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি মানসীর?

বর্তমানে অভিনেতা-অভিনেত্রীদের বড় অংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকছেন। এর বাইরে তারা ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় রিল-ভিডিও পোস্ট করে মোটা টাকা আয় করছেন। এত কিছুর মধ্যেই হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মানসী। তিনি লেখেন, ব্যক্তিগত ও পেশাগত কিছু কারণে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। যদি কাজের কারণে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে প্লিজ ই-মেইল করবেন। আমার টিম যোগাযোগ করে নেবে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে।

কেন হঠাৎ এ সিদ্ধান্ত? বর্তমানে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে নেতিবাচক চরিত্রে তাকে দেখছেন দর্শক। মাঝে বেশ কিছু দিন মুম্বাইয়েও ছিলেন। ফিরে এসে আবার পুরোদমে টলিপাড়ায় কাজ শুরু করেছেন। কাজের মধ্যে কেন এমন সিদ্ধান্ত নিলেন মানসী?

এ বিষয়ে মানসী বলেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু ঘেঁটে আছি। আপাতত পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিজের মতো থাকতে চাই। শুধু কাজে মন দিতে চাই। ব্যক্তিগত জীবনে একটা সমস্যা চলছে, যেটা প্রকাশ্যে আনতে চাই না। তবে বড় গল্প। সেজন্যই একটু নিজেকে সময় দিতে চাই। ভালো থাকতে চাই কাজ নিয়ে। কিন্তু আমি বিরতি নিচ্ছি মানে এমনটা নয় যে, আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি। আমার টিম আছে। কেউ যোগাযোগ করতে চাইলে করতে পারবে।

শোনা যাচ্ছে, শিগগিরই নতুন কাজ শুরু হবে মানসীর। যদিও সে বিষয়টি স্পষ্ট করতে চাইলেন না অভিনেত্রী। ব্যক্তিগত সমস্যার কারণে কি অবসাদ হচ্ছে? এ বিষয়ে মানসীর জবাব, এটা একটা বড় ব্যাপার। ভগবানের কৃপায় আমার জীবনে এখনো অবসাদ ছুঁতে পারেনি।

বাংলাদেশ সময়: ১১:৪৪:৩৮   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জরু‌রি বৈঠ‌ক ডে‌কে যেসব পদ‌ক্ষেপ নিল পররাষ্ট্র মন্ত্রণালয়
অবরোধের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালো শ্রমিকরা, আহত ২০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ