প্রতিবন্ধী ফাউন্ডেশন আইন একটি মাইলফলক : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিবন্ধী ফাউন্ডেশন আইন একটি মাইলফলক : সমাজকল্যাণ মন্ত্রী
শনিবার, ৪ নভেম্বর ২০২৩



প্রতিবন্ধী ফাউন্ডেশন আইন একটি মাইলফলক : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন- ২০২৩ একটি মাইলফলক। এই আইনের ফলে প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের কার্যক্রম আরও বেগবান হবে।
আজ রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন -২০২৩ ঐতিহাসিক অর্জন ও উদযাপন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধীদের কল্যাণে এ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার স্থায়ী ভবন নির্মাণ, থেরাপী সেন্টার প্রতিষ্ঠাসহ বহুবিধ কর্মকান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে প্রতিবন্ধীবান্ধব করেছে। মহান জাতীয় সংসদে এ আইন পাশের ফলে এর কর্মচারীরা নতুন উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন পাশের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি একটি আইনি কাঠামোর মধ্যে এসেছে। পাশাপাশি এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের দায়িত্বও বাড়লো। প্রতিবন্ধীদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির সভাপতি ড. মো. রেজাউল কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫১   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ