বিয়ের ৬ মাস যেতে না যেতেই বিচ্ছেদ কোরিয়ান অভিনেত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের ৬ মাস যেতে না যেতেই বিচ্ছেদ কোরিয়ান অভিনেত্রীর
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



বিয়ের ৬ মাস যেতে না যেতেই বিচ্ছেদ কোরিয়ান অভিনেত্রীর

কোরিয়ান অভিনেত্রী জুং ইউ ইয়ন বিয়ের ৬ মাস পরেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। অভিনেত্রী এবং তার স্বামীর পারস্পরিক সিদ্ধান্তের প্রেক্ষিতেই হচ্ছে বিচ্ছেদ।

তাদের বিয়েতে কোন নিবন্ধন করা হয়নি তাই আনুষ্ঠানিকভাবে ফাইল করার প্রয়োজন পড়ছে না বলেই জানা গেছে। ছয় মাস একসাথে থাকার পর কোরিয়ান অভিনেত্রী জুং ইয়ন স্বামীর সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তার স্বামী তারকা জগতের নন।

বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছে নেভার ডাই এন্টারটেইনমেন্ট। সেখান থেকে আরও জানা গেছে, এই দম্পতি এক মাস ধরে একসাথে বসবাস করছেন না। গত মাসেই তারা বিচ্ছেদের সিদ্ধান্তে আসে।

অভিনেত্রীর বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন ভক্ত এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মাত্র ৬ মাস, আগে কেন ভেবে নেননি?’

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিয়ে কোনো তামাশা নয়, আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে তা করবেন না।’

উল্লেখ্য, অভিনেত্রী জুং ইউ ইয়ন ২০০৯ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তিনি ‘স্টর্মি লাভার্স’, ‘প্রিন্সেস অরোরা’, ‘সিটি অফ দ্য সান’ এবং ‘টোয়েন্টি’ সহ অনেক কাজের জন্য বিখ্যাত।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১১:৪৪:৫৭   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ