দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে তিনি একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে, গত ৫ নভেম্বর সৌদি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি মদিনার মসজিদে নববিতে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। একই দিন রাতে তিনি মক্কায় পৌঁছে এশার নামাজের পর মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন।

এরপর গত ৬ নভেম্বর ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি শেখ হাসিনা ‌‌‌‌‌‌‌‌‌‘উইমেন ইন ইসলাম’ প্রদর্শনীর উদ্বোধন করেন।

৬ থেকে ৮ নভেম্বর সৌদি আরব অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৩   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় হত্যা মামলার পর গ্রামে নতুন সংকট, পাট কাটতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর দলের জন্য ত্যাগ ও নির্যাতনের শিকার
ইতিহাসের এই দিনে
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে শিক্ষার্থীদের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ