খেজুর বাগানস্থ ০২টি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেজুর বাগানস্থ ০২টি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন স্পীকার
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



খেজুর বাগানস্থ ০২টি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন স্পীকার

ঢাকা, ৮ নভেম্বর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগানস্থ ৩৩/১১ কেভি ১৬/২০ এমভিএ ০২টি বিদ্যুৎ উপকেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বিদ্যুৎকেন্দ্র দুইটি জাতীয় সংসদের সার্বিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় তিনি বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তিগত বিষয়ে খোঁজ নেন এবং কেন্দ্র দুইটি পরিচালনায় নিরাপত্তাজনিত বিষয় জোরদারকরণের উপর গুরুত্বারোপ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত সচিবগণ এবং গনমাধ্যম কর্মীগণ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:২৮   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ