আগামী নেতৃত্ব ও দেশ করার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী নেতৃত্ব ও দেশ করার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা : প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



আগামী নেতৃত্ব ও দেশ করার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী নেতৃত্ব ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি বুধবার কেরানীগঞ্জ চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে চলতি বছরে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক শিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখায় শিক্ষার্থীরা পরীক্ষায় কৃতিত্বের সাথে ভালো ফলাফল করছে।
আগামীর নেতৃত্ব ও দেশ গড়তে প্রতিটি এলাকার জনসাধারণকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর শ্রম ও নিষ্ঠার পাশাপাশি তাদের ভাল ফলাফল অর্জনের নেপথ্যে থাকে শিক্ষক ও অভিভাবকের অবদান।
কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৪   ৫২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ